---
title: স্মৃতিশক্তি বাড়াবে ঘি
description: ঘি খাবারের স্বাদ এবং গন্ধ বৃদ্ধিতে ঐতিহ্যবাহী রান্নায় বহুদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। ঘি এর কদর সর্বত্র। খাঁটি ঘি খুবই স্বাস্থ্যকর। বিশ্বের অনেক
url: "https://mr-ghee.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%98%e0%a6%bf/"
canonical_url: "https://mr-ghee.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%98%e0%a6%bf/"
date: "2019-09-02T16:57:30+00:00"
modified: "2021-03-29T18:09:14+00:00"
author: Mr. Ghee
type: article
site: মিঃ ঘি - Mr. Ghee
language: en-US
---

# স্মৃতিশক্তি বাড়াবে ঘি

## ঘি খাবারের স্বাদ এবং গন্ধ বৃদ্ধিতে ঐতিহ্যবাহী রান্নায় বহুদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে।

ঘি এর কদর সর্বত্র। খাঁটি ঘি খুবই স্বাস্থ্যকর। বিশ্বের অনেক পুষ্টিবিদ জানিয়েছেন, আলসার ও কোষ্ঠকাঠিন্য এবং স্বাস্থ্যকর চোখ ও ত্বকের চিকিৎসায় ওষুধ তৈরিতে ঘি ব্যবহার করা হয়। অদ্ভুত শোনালেও এটাই সত্যি যে, ঘি-তে ভিটামিন ‘এ’, ‘ডি’, ‘ই’ ও ‘কে’ রয়েছে।ঘি অন্যান্য উপাদানের চেয়ে ভিটামিন ‘এ’ ও ‘ই’-এর চমৎকার উৎস।

“দ্য টাইমস অব ইন্ডিয়া”-তে প্রকাশিত একটি প্রতিবেদনের আলোকে ঘি এর উপকারিতা ও এর পুষ্টিগুণ সম্পর্কে এই লেখাটি পড়ে জেনে নিন ঘি-এর পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে।
 **মস্তিষ্কের সুরক্ষায়:** মস্তিস্ক সুরক্ষায় এটি খুব উপকারী। একাগ্রতা বাড়াতে ও স্মৃতিশক্তি ধরে রাখতে ঘি খেতে পারেন। এটি একই সঙ্গে শরীর ও মন ভালো রাখে।
 **চোখের জ্যোতি:** এটি চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করে। পাশাপাশি চোখের চাপ নিয়ন্ত্রণে রাখে। বিশেষ করে গ্লুকোমায় ভুগছেন এমন ব্যক্তিদের জন্য হিতকর খাবার ঘি।
 **অ্যান্টি-অক্সিডেন্ট:** ঘি একটি অ্যান্টি-অক্সিডেন্টপূর্ণ খাবার। এ উপাদান অন্যান্য খাবারের ভিটামিন ও মিনারেলের সঙ্গে মিশে রোগ প্রতিরোধশক্তি বাড়িয়ে দেয়।
 **হাড় মজবুতে:** মাংসপেশীর সঙ্গে হাড়ের গঠন মজবুত করে ঘি এবং ঘি দিয়ে তৈরি খাবার।

 **ত্বকের যত্নে ঘি:** ত্বকের যত্মে এটি খুব উপকারী। তাই সুন্দর থাকতে এবং চামড়া টানটান রাখতে নিয়মিত এটি খেয়ে যান।
 **কোলেস্টেরল সমস্যা সমাধানে:** আপনার যদি কোলেস্টেরলের সমস্যা থাকে, তাহলে মাখনের চেয়ে এটি বেশি উপকারে আসবে।
তবে যাদের উচ্চমাত্রায় কোলেস্টেরল রয়েছে, তাদের খাবারের তালিকায় ঘি না থাকাই ভালো । এ খাবার গ্রহণে পরিমিত হতে হবে। একবারের বেশি খাওয়া যাবে না। দিনে ১০ থেকে ১৫ গ্রাম ঘি খাওয়া যেতে পারে। এছাড়া অতিরিক্ত ওজন সমস্যায় ভুগলে এ খাবার এড়িয়ে চলাই ভালো বলে মনে করেন পুষ্টিবিদরা। তাই নির্দ্বিধায় খান ঘি l কারণ ইতোমধ্যেই জেনে গেছেন ঘিয়ের উপকারিতা। তাছাড়া ‘পদ্মার ইলিশ আর পাবনার ঘি/ জামাইয়ের পাতে দিলে আর লাগে কি?’

আরও পড়ুন [https://mr-ghee.com/%e0%a6%96%e0%a6%be%e0%a6%81%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%98%e0%a6%bf-%e0%a6%96%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8/](https://mr-ghee.com/%e0%a6%96%e0%a6%be%e0%a6%81%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%98%e0%a6%bf-%e0%a6%96%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8/)[খাঁটি ঘি খাবেন কেন?](https://mr-ghee.com/%e0%a6%96%e0%a6%be%e0%a6%81%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%98%e0%a6%bf-%e0%a6%96%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8/)

[![pure ghee in dhaka, খাঁটি ঘি, ঘি](https://mr-ghee.com/wp-content/uploads/2019/06/9-1-1024x683.jpg "Pure ghee in dhaka, খাঁটি ঘি,")](https://mr-ghee.com/%e0%a6%96%e0%a6%be%e0%a6%81%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%98%e0%a6%bf-%e0%a6%96%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8/)

**লেখাটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ এবং আপনার পরিচিত কাউকে জানানোর প্রয়োজন হলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ।**

ফেইসবুক এ আমরা : [https://www.facebook.com/MrGheebd](https://www.facebook.com/MrGheebd)