---
title: খাঁটি ঘি এর উপকারিতা
description: "খাঁটি ঘি খুবই স্বাস্থ্যকর। সম্প্রতি বিশ্বের অনেক পুষ্টিবিদ এ খাবারের উপকারিতার কথা জানিয়েছেন। পুষ্টিবিদদের মতে, আলসার ও কোষ্টকাঠিন্য"
url: "https://mr-ghee.com/%e0%a6%96%e0%a6%be%e0%a6%81%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%98%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be/"
canonical_url: "https://mr-ghee.com/%e0%a6%96%e0%a6%be%e0%a6%81%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%98%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be/"
date: "2019-01-15T17:45:34+00:00"
modified: "2022-06-13T19:21:51+00:00"
author: Mr. Ghee
type: article
site: মিঃ ঘি - Mr. Ghee
language: en-US
---

# খাঁটি ঘি এর উপকারিতা

## খাঁটি ঘি এর উপকারিতা অনেক । আজকে আমরা খাঁটি ঘি এর বিশেষ কিছু উপকারিতা নিয়ে আলোচনা করবো ।

খাঁটি ঘি খুবই স্বাস্থ্যকর। সম্প্রতি বিশ্বের অনেক পুষ্টিবিদ এ খাবারের উপকারিতার কথা জানিয়েছেন। পুষ্টিবিদদের মতে, আলসার ও কোষ্টকাঠিন্য এবং স্বাস্থ্যকর চোখ ও ত্বকের চিকিত্সায় ওষুধ তৈরিতে ঘি ব্যবহার করা হয়।

ঘিয়ের বহু গুণের কথা আমরা শুনে থাকলেও স্বাস্থ্য সচেতন, ওজন সচেতন বর্তমান প্রজন্মের কাছে ঘি ভিলেন। এই ধারণা কিন্তু একেবারেই ভুল।
[খাঁটি ঘি এর উপকারিতা](https://mr-ghee.com/%e0%a6%96%e0%a6%be%e0%a6%81%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%98%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be/) অনেক তো রয়েছেই সেই সাথে ঘি কিন্তু ওজন কমাতেও সাহায্য করে।

ঘি তে ভিটামিন ‘এ’ , ‘ডি’ , ‘ই’ ও ‘কে’ রয়েছে। অন্যান্য উপাদানের চেয়ে ভিটামিন ‘এ’ ও ‘ই’-এর চমৎকার উৎস খাঁটি ঘি। তাহলে আর দেরি নয়, জেনে নেওয়া যাক – [ঘি এর অন্যান্য উপকারিতা](https://mr-ghee.com/%e0%a6%9c%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%98%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a7%a7%e0%a7%a6-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be/)।

১। স্ফুটনাঙ্ক- ঘি-এর স্ফুটনাঙ্ক খুব বেশি। ২৫০ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ঘি গরম করা যায়। অধিকাংশ তেলই এই তাপমাত্রায় গরম করলে ক্ষতিকারক হয়ে যায়।

[![মিঃ ঘি - Mr Ghee](https://mr-ghee.com/wp-content/uploads/2019/07/logo_270.png "মিঃ ঘি – Mr Ghee")](https://mr-ghee.com/product/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a7%a7%e0%a7%a6%e0%a7%a6-%e0%a6%96%e0%a6%be%e0%a6%81%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%98%e0%a6%bf-%e0%a7%ab%e0%a7%a6%e0%a7%a6/)

২। নষ্ট হয় না- ঘি সহজে নষ্ট হয় না। অনেক দিন পর্যন্ত ঠিক থাকে ঘি।

৩। স্বাদ- সুন্দর গন্ধ ও স্বাদ অথচ অধিকাংশ দুগ্ধজাত দ্রব্যের মতো ঘি থেকে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা নেই।

৪। ভিটামিন- ভিটামিন এ ও ই থাকায় [ঘি পুষ্টিগুণে ভরপুর](https://mr-ghee.com/%e0%a6%98%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%ab-%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%9f%e0%a6%95%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%81%e0%a6%a3%e0%a6%83/)।

৫ । ত্বকের যত্নে ঘি – ত্বকের যত্মে এটি খুব উপকারী। তাই সুন্দর থাকতে এবং চামড়া টানটান রাখতে নিয়মিত এটি খেয়ে যান।

৬ । কোলেস্টেরল সমস্যা সমাধানে – আপনার যদি কোলেস্টেরলের সমস্যা থাকে, তাহলে মাখনের চেয়ে এটি বেশি উপকারে আসবে। তবে যাদের উচ্চমাত্রায় কোলেস্টেরল রয়েছে, তাদের খাবারের তালিকায় ঘি না থাকাই ভালো।

৭। কনজুগেটেড লিনোলেক অ্যাসিড- এই অ্যান্টিঅক্সিড্যান্টের অ্যান্টি-ভাইরাল গুণ রয়েছে। যা ক্ষত সারাতে সাহায্য করে। ডেলিভারির পর নতুন মায়েদের ঘি খাওয়ানো হয় এই কারণেই।

৮। ওজন ও এনার্জি- ঘিয়ের মধ্যে থাকা মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড খুব এনার্জি বাড়ায়। অধিকাংশ অ্যাথলিট দৌড়নোর আগে ঘি খান। এর ফলে ওজনও কমে।

৯। হজম ক্ষমতা- ঘিয়ের মধ্যে রয়েছে বাটাইরিক অ্যাসিড। এই অ্যাসিড হজম ক্ষমতা বাড়ায়।

১০। রোগ প্রতিরোধ- বাটইরিক অ্যাসিড শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

১১ । হাড় মজবুতে – মাংসপেশির সঙ্গে হাড়ের গঠন মজবুত করে ঘি এবং ঘি দিয়ে তৈরি খাবার।

১২। মস্তিষ্কের সুরক্ষায় – মস্তিস্ক সুরক্ষায় এটি খুব উপকারী। একাগ্রতা বাড়াতে ও [স্মৃতিশক্তি ধরে রাখতে খাঁটি ঘি খেতে পারেন](https://mr-ghee.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%98%e0%a6%bf/)। এটি একই সঙ্গে শরীর ও মন ভালো রাখে।

১৩। খিদে বাড়ায়- হজম ক্ষমতা বাড়ানোর কারণে ঘি খিদে বাড়ায়।

[![pure ghee in dhaka - পাবনার খাঁটি ঘি - পাবনার ঘি](https://mr-ghee.com/wp-content/uploads/2019/07/ghee-250gm-1024x1024.jpg "পাবনার খাঁটি ঘি")](https://mr-ghee.com/product/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%98%e0%a6%bf-%e0%a7%a8%e0%a7%ab%e0%a7%a6-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae/)

১৪। পজিটিভ ফুড- বহু প্রাচীন কাল থেকেই ঘি পজিটিভ ফুড হিসেবে পরিচিত। আধুনিক গবেষণাও বলছে ঘি খেলে পজিটিভিটি বাড়ে। কনশাসনেস উন্নত হয়।

১৫ । চোখের জ্যোতি – এটি চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করে। পাশাপাশি চোখের চাপ নিয়ন্ত্রণে রাখে। বিশেষ করে গ্লুকোমায় ভুগছেন এমন ব্যক্তিদের জন্য হিতকর খাবার ঘি।

খাবার হিসাবে [খাঁটি ঘি](https://mr-ghee.com/product/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%96%e0%a6%be%e0%a6%81%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%98%e0%a6%bf-%e0%a7%a7-%e0%a6%95%e0%a7%87%e0%a6%9c%e0%a6%bf/) এর উপকারিতা অনেক । তাই আপনার [খাবারের সাথে চেষ্টা করুন নিয়মিত ঘি রাখতে](https://mr-ghee.com/%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%98%e0%a6%bf-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%95/) ।

**লেখাটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ এবং আপনার পরিচিত কাউকে জানানোর প্রয়োজন হলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ।**

ফেইসবুক এ আমরা : [https://www.facebook.com/MrGheebd](https://www.facebook.com/MrGheebd)